শিরোনাম

মেট্রোরেলে একাধিক পদে চাকরি, বেতন সর্বোচ্চ ১,২৯,৯৫০ টাকা

সিটিজেন ডেস্ক
মেট্রোরেলে একাধিক পদে চাকরি, বেতন সর্বোচ্চ ১,২৯,৯৫০ টাকা
মেট্রোরেল। ছবি: সিটিজেন জার্নাল

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ২০২৬ সালের বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি দেশের মেট্রোরেল ব্যবস্থাপনার দায়িত্বে থাকা সরকারি কোম্পানি। তৃতীয় থেকে পঞ্চম গ্রেডে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে মোট ৮ জন জনবল নিয়োগ দেবে ডিএমটিসিএল। ইতোমধ্যেই আবেদন শুরু হয়েছে, চলবে ২৩ এপ্রিল ২০২৬ পর্যন্ত। আবেদন অবশ্যই ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসে পাঠাতে হবে। হাতে হাতে কোনো আবেদন গ্রহণ করা হবে না।

পদের নাম: পরিচালক (অর্থ ও হিসাব)

গ্রেড:

পদসংখ্যা:

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞান, ফাইন্যান্স বিষয়ে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি।

অভিজ্ঞতা: মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব) অথবা সমমানের পদে তিন বছরের কাজের অভিজ্ঞতাসহ কোনো সরকারি অথবা খ্যাতিসম্পন্ন বেসরকারি কোম্পানিতে অর্থ ও হিসাবসম্পর্কিত কাজে ২০ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা।

বেতন স্কেল: ১,২৯,৯৫০ টাকা

পদের নাম: পরিচালক (প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট)

গ্রেড:

পদসংখ্যা:

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি।

অভিজ্ঞতা: মহাব্যবস্থাপক (প্ল্যানিং, ডেভেলপমেন্ট, পিওয়ে ও সিভিল) অথবা সমমানের পদে তিন বছরের কাজের অভিজ্ঞতা।

বেতন স্কেল: ১,২৯,৯৫০ টাকা

পদের নাম: মহাব্যবস্থাপক (অপারেশন)

গ্রেড:

পদসংখ্যা:

শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রনিকস্ অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি।

অভিজ্ঞতা: কোনো সরকারি অথবা খ্যাতিসম্পন্ন বেসরকারি কোম্পানিতে ১৫ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। বাংলাদেশ রেলওয়ে অথবা কোনো এমআরটিতে অপারেশন-সংশ্লিষ্ট কাজে ন্যূনতম তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ১,১৫,০০০ টাকা

পদের নাম: মহাব্যবস্থাপক (সিগন্যালিং অ্যান্ড টেলিকম)

গ্রেড:

পদসংখ্যা:

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি।

অভিজ্ঞতা: উপমহাব্যবস্থাপক বা সমমানের পদে অন্তত ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি সরকারি অথবা খ্যাতিসম্পন্ন বেসরকারি প্রতিষ্ঠানে সিগন্যালিং ও টেলিকম বিষয়ে মোট ১৫ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা।

বেতন স্কেল: ১,১৫,০০০ টাকা

পদের নাম: মহাব্যবস্থাপক (ডেভেলপমেন্ট)

গ্রেড:

পদসংখ্যা:

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি।

অভিজ্ঞতা: উপমহাব্যবস্থাপক অথবা সমমানের পদে অভিজ্ঞতাসহ কোনো সরকারি কোম্পানি অথবা খ্যাতিসম্পন্ন বেসরকারি কোম্পানিতে এমআরটি, রেলওয়েতে ডিজাইন, নির্মাণকাজে ৩ বছরসহ সর্বমোট ১৫ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা।

বেতন স্কেল: ১,১৫,০০০ টাকা

পদের নাম: উপমহাব্যবস্থাপক (পি-ওয়ে অ্যান্ড সিভিল)

গ্রেড:

পদসংখ্যা:

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি।

অভিজ্ঞতা: ব্যবস্থাপক (পি-ওয়ে অ্যান্ড সিভিল) অথবা সমমানের পদে তিন বছরের কাজের অভিজ্ঞতা। এছাড়া এমআরটি বা রেলওয়েতে পারমান্যান্ট ওয়ে কাজে ৯ম গ্রেড বা তদূর্ধ্ব পর্যায়ে ১০ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা।

বেতন স্কেল: ৯৮,৯০০ টাকা

পদের নাম: উপমহাব্যবস্থাপক (অপারেশন ম্যানেজমেন্ট)

গ্রেড:

পদসংখ্যা:

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি।

অভিজ্ঞতা: কোনো সরকারি কোম্পানি অথবা খ্যাতিসম্পন্ন বেসরকারি কোম্পানিতে ৯ম গ্রেড বা তদূর্ধ্ব পর্যায়ে ১০ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। বাংলাদেশ রেলওয়ে অথবা কোনো এমআরটিতে অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স অথবা অপারেশন কন্ট্রোল ম্যানেজমেন্ট পদ্ধতি–সংক্রান্ত কাজে ন্যূনতম তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ৯৮,৯০০ টাকা

পদের নাম: উপাধ্যক্ষ

গ্রেড:

পদসংখ্যা:

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি।

অভিজ্ঞতা: দেশে বা বিদেশের যে কোনো প্রশিক্ষণ ইনস্টিটিউটে সর্বোচ্চ পদে ৩ বছরের কাজের অভিজ্ঞতাসহ ১০ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। তবে মেট্রো রেলওয়ে প্রশিক্ষণ ইনস্টিটিউটে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।

বেতন স্কেল: ৯৮,৯০০ টাকা

বয়সসীমা: সর্বোচ্চ ৬২ বছর।

আবেদন যেভাবে: আবেদন করতে এবং বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন

আবেদনের শেষ তারিখ: ২৩ এপ্রিল ২০২৬

/জেএইচ/