আবারও নিউগিনি প্রপার্টিজে হামলার অভিযোগ, নারীসহ আটক ১৪

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
আবারও নিউগিনি প্রপার্টিজে হামলার অভিযোগ, নারীসহ আটক ১৪
নিউগিনি প্রপার্টিজ প্রকল্পে হামলা। ছবি: সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া

রাজধানীর ইসিবি চত্বর এলাকায় নিউগিনি আবাসন প্রকল্পে আবারও হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ ১৪ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৭ নভেম্বর) বিকাল ৪টার দিকে হামলার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ক্যান্টনমেন্ট থানা পুলিশ।

নিউগিনি আবাসন প্রকল্পের মালিক মো. নাজিম উদ্দিন ভূঁইয়া বলেন, দুর্বৃত্তরা আবারও আমার প্রকল্পে জোরপূর্বক প্রবেশ করে হামলা চালিয়েছে। ভেতরে ঢুকে তারা আমাদের লোকদের মারধর করেন। প্রকল্পের ভেতরে একটি খামার আছে, সেখানেও তারা ভাঙচুর চালান। আমার বোন সেখানে ছিল, হামলাকারীরা তার অলঙ্কার ছিনিয়ে নিয়েছে।

ক্যান্টনমেন্ট থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফ বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে ইসিবি চত্বরের ওই প্রকল্পে একজনকে আটকে রাখার খবর দেওয়া হয়। খবর পাওয়ার পরপরই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে যান।

এর আগে, গত ২৬ সেপ্টেম্বর রাতে নিউগিনি প্রপার্টিজের ওই আবাসন প্রকল্পে হামলা, ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই হামলায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর করা হয় এবং লুটপাট চালানো হয়। পরে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

/এসবি/