নেপাল লিগে ফাইনাল পরিচালনা করলেন বাংলাদেশের দুই আম্পায়ার

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
নেপাল লিগে ফাইনাল পরিচালনা করলেন বাংলাদেশের দুই আম্পায়ার
এনপিএল ফাইনাল পরিচালনা করেন বাংলাদেশের দুই আম্পায়ার

নেপাল প্রিমিয়ার লিগের (এনপিএল) ফাইনালে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশের দুই আন্তর্জাতিক আম্পায়ার গাজী সোহেল ও মাসুদুর রহমান মুকুল। আজ শনিবার (২১ নভেম্বর) শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে অনফিল্ড আম্পায়ার হিসেবে ছিলেন গাজী সোহেল। আর টেলিভিশন আম্পায়ারের দায়িত্ব সামলাবেন মাসুদুর রহমান মুকুল।

ফাইনালে সুন্দর পাচিম রয়্যালস ১০ উইকেটে হারিয়েছে লুম্বিনি লায়নসকে। আগে ব্যাট করে লুম্বিনি ৬ উইকেটে ১৫৫ রান করে। জবাবে মাত্র ১৩ ওভার ৩ বল খেলেই জয় পায় রয়্যালস।

আইসিসির আন্তর্জাতিক আম্পায়ার প্যানেলে থাকা বাংলাদেশের এই দুই প্রতিনিধির এমন গুরুত্বপূর্ণ ম্যাচে দায়িত্ব পাওয়া দেশের আম্পায়ারিংয়ের জন্য উল্লেখযোগ্য অর্জন হিসেবে দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাদের এই নিয়োগে অভিনন্দন জানিয়েছে বোর্ড।

/টিই/