
সড়কের মাঝের ডিভাইডারের ভাঙা অংশ দিয়ে মাথা নিচু করে পার হচ্ছেন পথচারী। কেউ যানবাহনের সামনে হাত তুলে থামিয়ে রাস্তা পার হচ্ছেন। পাশেই প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক ফুটওভার ব্রিজ।

ব্রিজটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

সংস্কারকাজ চলায় বর্তমানে ফুটওভার ব্রিজটি ব্যবহার করতে পারছেন না পথচারীরা। ফলে অনেকেই বাধ্য হয়ে সড়কের নিচ দিয়ে ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছেন।