ইনসাফ বারাকাহ হাসপাতালে বিনা মূল্যে চিকিৎসাসেবা পেলেন ৩০০ জন

বিশেষ প্রতিনিধি

বিশ্ব ডায়াবেটিস, বক্ষব্যাধি ও শিশু দিবস উপলক্ষে বিনা মূল্যে চিকিৎসাসেবা দিয়েছে ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল। শনিবার (১৪ নভেম্বর) হাসপাতালটির উদ্যোগে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় ৩০০ জন রোগী ও সাধারণ মানুষ চিকিৎসাসেবা নেন।
সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এ ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকেরা বিনা মূল্যে রোগীদের পরামর্শ দেন। এ ছাড়া বিনা মূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয়। ক্যাম্প উপলক্ষে প্যাথলজিক্যাল পরীক্ষায় ৫০ শতাংশ এবং অন্যান্য পরীক্ষায় ৪০ শতাংশ ছাড় দেওয়া হয়। পাশাপাশি ১ হাজার টাকায় স্বাস্থ্য পরীক্ষার বিশেষ প্যাকেজের ব্যবস্থা রাখা হয়।
ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. এম ফখরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দি বারাকাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এম রুহুল আমিন এবং হাসপাতালের নির্বাহী চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আফজালুল করিম।
ক্যাম্পে চিকিৎসাসেবা দেন ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা. শায়দাহ উল্লাহ ও ডা. তাহমিনা ফেরদৌসী, শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. গোলাম হাফিজ ও সহযোগী অধ্যাপক (অব.) ডা. মো. মিজানুর রহমান এবং মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা. মনির হোসেন সোহেল। এ সময় হাসপাতালের পরামর্শকসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।