ছাত্রলীগের সাবেক নেতাসহ ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

সিটিজেন জার্নাল ডেস্ক

রাজধানীতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক এক নেতাসহ গত ২৪ ঘণ্টায় ৪৭৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময়ে বিভিন্ন থানায় ৬২টি মামলা হয়েছে।
গ্রেপ্তার ছাত্রলীগ নেতার নাম ওমর ছানি (২৭)। তিনি বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি। আজ শনিবার ডিএমপির মিডিয়া শাখা থেকে পাঠানো পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
উত্তরা পশ্চিম থানা-পুলিশ জানায়, গতকাল শুক্রবার রাত ১০টার দিকে রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরে অভিযান চালিয়ে ওমর ছানিকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছেন মিরপুর বিভাগে। এ বিভাগে ১২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ওয়ারী বিভাগে ৭৪, তেজগাঁওয়ে ৭১, লালবাগে ৫৮, উত্তরা বিভাগে ৫১, মতিঝিলে ৩৯, রমনায় ২৯ ও গুলশান বিভাগে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়। এসআরইউ-১ ও গোয়েন্দা বিভাগ যৌথভাবে গ্রেপ্তার করেছে আরও পাঁচজনকে।
পুলিশের অভিযানে ১৪ কেজি ৪৫ গ্রাম গাঁজা, ১ হাজার ৬৩৩টি ইয়াবা ও ২ দশমিক ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া পাঁচটি মুঠোফোন, ১৭টি বাইসাইকেল, মাদক বিক্রির ৪৭ হাজার ৯০ টাকা, দুটি বিস্ফোরিত স্মোক বোমার খোসা এবং আটটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়।