আশুলিয়ায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

সিটিজেন জার্নাল ডেস্ক

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে আশুলিয়ায় আজও বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। এ সময় একটি কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া এসব তথ্য জানান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে আশুলিয়ার পুকুরপাড় এলাকায় অরনিমা নামে একটি পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ দিতে কারখানায় প্রবেশ করেন। পরে তারা সেখানে কর্মবিরতি শুরু করলে পুলিশ তাদের কারখানা থেকে বের হয়ে যেতে বলে। এ সময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে পুলিশের ধাওয়ায় শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যান।
মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, আশুলিয়ার পুকুরপাড় এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
এদিকে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এর মধ্যে বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী ২৮টি কারখানা বন্ধ রয়েছে। অন্যদিকে ১৩টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া ৯টি কারখানার শ্রমিকেরা কাজে উপস্থিত হলেও উৎপাদনে অংশ নেননি বলে জানান পুলিশ।

মিরপুরে নারী পোশাক শ্রমিককে কুপিয়ে জখম, আটক ১