মোহাম্মদপুরে কাঁচাবাজারে আগুন, পুড়ে ছাই বসতঘর ও দোকান

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
মোহাম্মদপুরে কাঁচাবাজারে আগুন, পুড়ে ছাই বসতঘর ও দোকান
আগুনে পুড়ে ছাই বসতঘর ও দোকান। ছবি: সিটিজেন জার্নাল

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় ছোট ছোট টিনের বসতঘর ও কাঁচাবাজারে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের চেষ্টায় প্রায় ২০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটের দিকে রায়েরবাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সকাল ১০টা ৩৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিস।

হাজারীবাগ ও মোহাম্মদপুর ফায়ার স্টেশনের ৪টি ইউনিটের সদস্যরা সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

সরেজমিনে দেখা গেছে, আগুনে টিনের বসতঘর ও দোকানপাট পুড়ে ছাই হয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচ থেকে বেঁচে যাওয়া প্রয়োজনীয় ও মূলব্যান সামগ্রী খুঁজে বের করার চেস্টা করছেন বাসিন্দারা।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার আনোয়ারুল ইসলাম।

/জেএইচ/