মিরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী, যানচলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক

পোশাকশ্রমিকদের আন্দোলন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর মিরপুর এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে এসব কর্মসূচির প্রভাব পড়েনি সড়কে। মিরপুরের বিভিন্ন এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে রাজধানীর মিরপুর ১০ ও ১১ নম্বর এলাকায় এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, মিরপুর ১১ নম্বর মেট্রোরেল স্টেশনের সামনে পুলিশ সদস্যরা অবস্থান করছেন। এছাড়া একটি সাঁজোয়া যান এবং বিজিবি সদস্যের উপস্থিতিও দেখা গেছে। তবে, সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে বৃষ্টির কারণে মিরপুরের বাসগুলোতে যাত্রীদের উপস্থিতি তুলনামূলকভাবে কিছুটা কম দেখা গেছে।
মিরপুর ১০ নম্বরেও একই চিত্র দেখা গেছে। গোল চত্বরে বিপুল সংখ্যক পুলিশ এবং বিজিবি সদস্য মোতায়েন রয়েছে।

এদিকে, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় রাজধানীসহ ঢাকা জেলায় ২৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

মিরপুরে নারী পোশাক শ্রমিককে কুপিয়ে জখম, আটক ১