ঢাকায় ২০-৩০ তলা ভবন নির্মাণে জোর দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক

ঢাকা শহরে আবাসন ও স্থানের সংকট কমাতে উঁচু ভবন নির্মাণে জোর দেওয়ার পরিকল্পনা করছে সরকার। এ জন্য ২০ থেকে ৩০ তলা উঁচু ভবন নির্মাণের পাশাপাশি প্রকল্পে পর্যাপ্ত খোলা জায়গা, খেলার মাঠ ও জনপরিসর রাখার নীতিমালা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি।
বুধবার (১৮ নভেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, ঢাকার বিদ্যমান জায়গার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে ভবনগুলোকে উল্লম্বভাবে সম্প্রসারণ করতে হবে। এতে একই জায়গায় বেশি মানুষের আবাসনের ব্যবস্থা হবে। পাশাপাশি খেলার মাঠ ও উন্মুক্ত স্থান তৈরির সুযোগ বাড়বে।
তিনি বলেন, আমরা এখন ছোট ছোট ৫, ৮ কিংবা ১০ তলা ভবন নির্মাণ করছি। কিন্তু ঢাকা শহরে ১৫, ২০, ২৫ এমনকি ৩০ তলা পর্যন্ত ভবন নির্মাণের সুযোগ থাকা উচিত। ১০০টি বাড়ির পরিবর্তে যদি দুটি বা তিনটি ২০-৩০ তলা ভবনে মানুষের আবাসনের ব্যবস্থা করা যায়, তাহলে অনেক জায়গা খালি থাকবে। সেখানে খেলার মাঠ ও জনপরিসর তৈরি করা সম্ভব।
প্রতিমন্ত্রী বলেন, নতুন যেসব প্রকল্প নেওয়া হচ্ছে, সেগুলোতে পর্যাপ্ত উন্মুক্ত জায়গা রাখার বিষয়ে পরিকল্পনা মন্ত্রণালয় গুরুত্ব দিচ্ছে। এ জন্য প্রকল্পে বাধ্যতামূলকভাবে কতটুকু খোলা জায়গা রাখতে হবে, সে বিষয়ে নীতিমালা তৈরির কাজ চলছে। পাশাপাশি উঁচু ভবন নির্মাণের ক্ষেত্রে কত দূর পর্যন্ত যাওয়া যাবে, তা নিয়েও পরিকল্পনা করা হচ্ছে।