মিরপুরে নারী পোশাক শ্রমিককে কুপিয়ে জখম, আটক ১

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুরের রূপনগরে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের হামলায় নুপুর নামের এক নারী পোশাক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১টার দিকে রূপনগর থানার শিয়ালবাড়ী এলাকার ৫ নম্বর সড়কে এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, দুপুরে খাবারের বিরতিতে বাসায় ফিরছিলেন নুপুর। পথে ৪ থেকে ৫ জন দুর্বৃত্ত তার গতিরোধ করে অতর্কিত হামলা চালায়। এ সময় তারা চায়নিজ কুড়াল ও রামদা দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
খবর পেয়ে রূপনগর থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জাহিদুল ইসলাম জানান, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। এ ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।