শিরোনাম

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক

নিজস্ব প্রতিবেদক
আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক
আর এস ফাহিম চৌধুরী। ছবি: ফেসবুক

রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিমকে আটক করেছে পুলিশ।

রবিবার (২৯ মার্চ) বিকালে চিড়িয়াখানার সামনে তাকে উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ঘিরে ধরেন এবং সেখানে তাকে আটকে রাখা হয়। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিজেদের হেফাজতে নেয়।

ঘটনাস্থলে উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা জানান, আর এস ফাহিমের বিতর্কিত বিভিন্ন কর্মকাণ্ড ও বিগত সময়ে ছাত্র আন্দোলনের সময়ের অবস্থান বা উসকানিমূলক ভূমিকার অভিযোগে তাকে আটক করা হয়েছে।

এ প্রসঙ্গে শাহ আলী থানার ওসি মো. জাহাঙ্গীর আলম বলেন, চিড়িয়াখানার সামনে উত্তেজিত জনতা ঘিরে ধরলে নিরাপত্তার জন্য আর এস ফাহিমকে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে মামলা আছে কিনা, খতিয়ে দেখা হচ্ছে।

/টিই/