সংসদের প্রধান দায়িত্ব ফ্যাসিবাদের মূল উৎপাটন: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের প্রধান দায়িত্ব ফ্যাসিবাদের মূল উৎপাটন করা বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এমন একটি রাষ্ট্রীয় কাঠামো গড়ে তুলতে হবে, যাতে ভবিষ্যতে কোনো স্বৈরাচারী শক্তি আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।
রবিবার (২৯ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে তিনি এ কথা বলেন।
অধিবেশনে বিরোধী দলীয় নেতা বলেন, যে আন্দোলনের প্রেক্ষাপটে বর্তমান সংসদ গঠিত হয়েছে, তার মূলে ছিল মজলুম মানুষের দীর্ঘদিনের বঞ্চনা ও ছাত্র-জনতার আত্মত্যাগ। সেই প্রেক্ষাপট থেকেই এই সংসদের দায়িত্ব আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
তিনি ‘জুলাই জাতীয় সনদ: সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫’-এর অনুচ্ছেদ ১০ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, নির্ধারিত ৩০ দিনের মধ্যে এ অধিবেশন আহ্বান করার কথা থাকলেও তা এখনো বাস্তবায়ন হয়নি।
এর আগে গত ১৫ মার্চ বিষয়টি সংসদে উত্থাপন করেছিলেন উল্লেখ করে জামায়াত আমির বলেন, স্পিকারের নির্দেশনা অনুযায়ী কার্যপ্রণালী বিধির আওতায় আমি এ বিষয়ে মুলতবি প্রস্তাব দিয়েছি।
বক্তব্যে তিনি ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে বলেন, সেই আন্দোলনের মাধ্যমে জনগণের সার্বভৌম ক্ষমতার বহিঃপ্রকাশ ঘটেছে। ৫ আগস্ট সরকার পতন, ৬ আগস্ট সংসদ ভেঙে দেওয়া এবং ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠনের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের যে প্রক্রিয়া শুরু হয়েছে, তা এখন পূর্ণতা পাওয়ার অপেক্ষায়।
তিনি জানান, রাষ্ট্রীয় সংস্কারের লক্ষ্যে গঠিত ছয়টি কমিশন ইতোমধ্যে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। এসব সুপারিশের ভিত্তিতে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার জন্য ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি ‘জাতীয় ঐকমত্য কমিশন’ গঠন করা হয়, যা পরবর্তীতে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ প্রণয়ন করে।
সংবিধান সংস্কার বাস্তবায়নে জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতে গণভোট আয়োজনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। তার মতে, গণঅভ্যুত্থানের চেতনাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দ্রুত এ প্রক্রিয়া সম্পন্ন করা জরুরি।