চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কলাবাগান ভূতের গলির একটি বাসায় বৈদ্যুতিক তার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় জানা যায়নি।
রবিবার (২৯ মার্চ) সকাল ৬টার দিকে কলাবাগান নর্থ রোড ভূতের গলির ৬৯/১ নম্বর বাড়ির পেছনে এই ঘটনা ঘটে।
কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন জানান, ওই ব্যক্তি বৈদ্যুতিক তার চুরি করার জন্য বাড়িটির গ্রিল বেয়ে ছাদে উঠেছিল। সেখানে বেশ কিছু তার কেটে জমা করে। পরে কোনো একটি তার কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে নিচে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা থানায় খবর দিলে সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে সকাল ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
এসআই জানান, ওই ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।