শিরোনাম

মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিচ্ছে ডিএসসিসি

নিজস্ব প্রতিবেদক
মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিচ্ছে ডিএসসিসি
নগর ভবন প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা আয়োজন করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। ছবি: সিটিজেন জার্নাল

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

শনিবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে নগর ভবন প্রাঙ্গণে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। সভাপতিত্ব করছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো.আব্দুস সালাম।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও গণমান্য ব্যক্তিরা উপস্থিত আছেন।

/এফসি/