শিরোনাম

সচিব পদে আবার রদবদল

সিটিজেন ডেস্ক
সচিব পদে আবার রদবদল
জনপ্রশাসন মন্ত্রণালয়ের লোগো। ছবি: বাসস

প্রশাসনে সচিব পদে আবার রদবদল করা হয়েছে। কয়েকজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে এবং পদোন্নতি দেওয়া হয়েছে।

রবিবার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল হকের স্বাক্ষরে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইশরাত চৌধুরী এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

এদিকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আশরাফুল ইসলামকে পদোন্নতি দিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্বে থাকা মো. মফিদুর রহমানকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে (আইএমইডি) বদলির আদেশাধীন কানিজ মওলাকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। এর আগে তিনি জাতীয় সংসদ সচিবালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এ ছাড়া বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) জাকারিয়াকে পরিকল্পনা কমিশনের সদস্য করা হয়েছে।

/এমআর/