ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি ঘিরে নিরাপত্তা জোরদার, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. নাসিরুল আমিন এসব তথ্য জানান।
পুলিশ ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল রবিবার ই-মেইলের মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে হুমকি দেওয়া হয়।
ই-মেইল বার্তায় বলা হয়, ‘আমি বাংলাদেশের ঢাকা ১২১২, প্রগতি সরণি, খা ২২৪-এ অবস্থিত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে একটি গণবোমা হামলা চালাবো। তাই যদি আমার মুখ দেখতে পাও, তবে জেনে রেখো যে, যা ঘটতে চলেছে তা তোমাদের কেউই থামাতে পারবে না। আগামীকাল ৬ অক্টোবর আনুমানিক বেলা ১১টায় এই হামলা করা হবে।’
পুলিশ জানিয়েছে, [email protected] ই-মেইল আইডি থেকে পাঠানো ওই বার্তায় মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টার দিকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে একাধিক বোমা হামলা চালানোর হুমকি দেওয়া হয়।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা বলেন, অজ্ঞাত একটি উৎস থেকে বিশ্ববিদ্যালয়ের কাছে হুমকির ইমেইলটি এসেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে এবং তাদের কাছ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতাও আসছে।
ওসি কাজী মো. নাসিরুল আমিন জানান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বাড্ডা থানায় একটি জিডি করা হয়েছে। এরপর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সিটিটিসি ইউনিট ও থানা পুলিশের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু