পেট্রোল পাম্পে জালিয়াতি, ৪ ডিসপেন্সিং ইউনিট বন্ধ

বিশেষ প্রতিনিধি

দেশের অনেক পেট্রোল পাম্প ভোক্তাদের সঙ্গে জালিয়াতি করে আসছে। এরা প্রতিনিয়ত ওজনে জ্বালানি তেল কম দিয়ে থাকে। গত দুইদিন রাজধানীর বেশ কয়েকটি পাম্পে অভিযান চালিয়ে এসব জালিয়াতি ধরেছে বিএসটিআইয়ের সার্ভিলেন্স টিম। পরে এসব পাম্পের ডিসপেন্সিং ইউনিট বন্ধ করে দেওয়া হয়েছে। বিএসটিআই বলছে, জালিয়াতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
বুধবার (১১ নভেম্বর) ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকার পেট্রোল পাম্পে এ অভিযান চালায় বিএসটিআই। অভিযানে ৩টি ফিলিং স্টেশনের মোট ১১টি ডিসপেন্সিং ইউনিট যাচাই করে ৪টি ইউনিটে নির্ধারিত পরিমাণের চেয়ে কম জ্বালানি তেল সরবরাহের প্রমাণ পাওয়া যায়।

অভিযানে মালিবাগ অটো সার্ভিস, চৌধুরীপাড়া, ডিআইটি রোড, হাজীপাড়ায় তিনটি ডিসপেন্সিং ইউনিট যাচাই করা হয়। এর মধ্যে একটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ১২০ মিলিলিটার জ্বালানি তেল কম পাওয়া যায়। এদিকে টিকাটুলির এ হাই অ্যান্ড কোম্পানির ৩টি ডিসপেন্সিং ইউনিট যাচাই করে একটি অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৭০ মিলিলিটার তেল কম পাওয়া যায়।
এছাড়া খিলগাঁওয়ের কিকো পেট্রোলিয়াম অ্যান্ড এলপিজি ফিলিং স্টেশনের ৫টি ডিসপেন্সিং ইউনিট যাচাই করে দুটি অকটেন ডিসপেন্সিং ইউনিটের একটিতে প্রতি ১০ লিটারে ৪০ মিলিলিটার ও অন্যটিতে ১৩০ মিলিলিটার জ্বালানি তেল কম পাওয়া যায়।
বিএসটিআইয়ের উপ-পরিচালক (মেট্রোলজি) মো. লুৎফর রহমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অংশ নেন সহকারী পরিচালক (মেট্রোলজি) মোহাম্মদ লিয়াকত হোসেন এবং পরীক্ষক (রসায়ন, মেট্রোলজি) মিলন হোসেন।
বিএসটিআই জানায়, জ্বালানি তেল পরিমাপে কারচুপি ও ভোক্তাস্বার্থবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের নজরদারি ও সার্ভিল্যান্স কার্যক্রম চলতে থাকবে। ভোক্তাদের সঠিক পরিমাপে জ্বালানি তেল প্রাপ্তি নিশ্চিত করতে নিয়মিতভাবে ফিলিং স্টেশনগুলোয় পরিমাপযন্ত্র যাচাই ও তদারকি করা হচ্ছে।

তেল কম দেওয়ায় পেট্রোল পাম্পকে জরিমানা