শিলাবৃষ্টি-বজ্রপাতে সকাল শুরু রাজধানীবাসীর

সিটিজেন জার্নাল ডেস্ক

ভোরের আলো ফোটার আগেই বৃষ্টিতে ভিজেছে রাজধানী ঢাকা। বুধবার (১১ নভেম্বর) ভোর পৌনে ৬টার দিকে বৃষ্টি শুরু হয়। প্রায় সোয়া ৬টা পর্যন্ত অব্যাহত ছিল। এ সময় রাজধানীর বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি, বজ্রপাত ও বিদ্যুতের ঝলকানি দেখা যায়।
রাজধানীর শনির আখড়া, যাত্রাবাড়ী, নিউমার্কেট, গ্রিন রোড, কলাবাগান, শাহবাগ ও বাংলামোটরসহ আশপাশের এলাকায় বৃষ্টি হয়েছে।
ভোর হওয়ায় সড়কে তখনো মানুষের চলাচল তুলনামূলক অনেক কম ছিল। যারা বাইরে বের হয়েছেন, তাদের বেশির ভাগই বিভিন্ন যানবাহনে চলাচল করছিলেন। তবে দূরপাল্লার বাসে ভোরে রাজধানীতে আসা যাত্রীদের বৃষ্টির কারণে কিছুটা ভোগান্তিতে পড়তে হয়।
এর আগে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এ সময় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানায় সংস্থাটি।

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ