গাবতলীতে বাসচাপায় ২ নারীর প্রাণহানি

গাবতলীতে বাসচাপায় ২ নারীর প্রাণহানি
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গাবতলী বাসস্টেশন এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় দুই নারী নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সড়কের কল্যাণপুরগামী অংশে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
দারুসসালাম থানার উপপরিদর্শক (এসআই) দিরাজ নন্দী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, রাস্তা পার হওয়ার সময় বগুড়া থেকে ঢাকাগামী চাঁদনী ট্রাভেলসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই দুই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহতদের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এসআই দিরাজ নন্দী আরও জানান, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে।

রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪৬৬