শিরোনাম

রাজধানীর যেসব এলাকায় বৃহস্পতিবার গ্যাস বন্ধ থাকবে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর যেসব এলাকায় বৃহস্পতিবার গ্যাস বন্ধ থাকবে
তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

রাজধানীর শাহজাহানপুরসহ বিভিন্ন এলাকায় আগামীকাল বৃহস্পতিবার আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বুধবার (৯ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস গ‍্যাস কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

তিতাসের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট আট ঘণ্টা বাসাবো, খিলগাঁও, মাদারটেক, শাহজাহানপুর, সিপাহীবাগ, মালিবাগ, শান্তিবাগ, তালতলা মার্কেট ও তৎসংলগ্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

এ সময়ে এসব এলাকার সব আবাসিক ও বাণিজ্যিক শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। পাশাপাশি আশপাশের এলাকাগুলোতেও গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের প্রতি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

ওই বিজ্ঞপ্তি সূত্রে আরও জানা গেছে, শাহজাহানপুর রেলক্রসিং এলাকায় রেললাইনের দুই পাশে ভাল্ব স্থাপন এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের বিতরণ লাইন স্থানান্তর কাজের জন্য উল্লিখিত এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।