তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার
তাহসিফ সৌরি

নিখোঁজ হওয়ার একদিন পর তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে তার মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নৌ পুলিশের একাধিক সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে।

নৌ পুলিশ সূত্র জানিয়েছে, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে খবর পেয়ে টঙ্গীর বন্দর ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য তাহসিফ সৌরির মরদেহ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের মর্গে রাখা হয়েছে। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

জানা গেছে, তাহসিফ সৌরি রাজধানীর উত্তরা ১৮ নম্বর সেক্টর এলাকায় বসবাস করতেন। গত মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে তিনি নিখোঁজ হন। পরদিন তার মরদেহ উদ্ধার হলো।

এদিকে, সামাজিকমাধ্যমে তাহসিফ সাউরির মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে, জুলাই গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনার দেশত্যাগের মুহূর্তের যে ভিডিও ছড়িয়ে পড়েছিল, সেটি তিনিই ধারণ করেছিলেন। তবে দায়িত্বশীল কোনো কর্মকর্তার পক্ষ থেকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করা যায়নি।

/জেএইচ/