ঢাকার তুরাগ নদ থেকে দুই দিনে তিনজনের মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের দাবি ছড়িয়ে পড়েছে। তবে পুলিশ বলছে, নদী থেকে আওয়ামী লীগের একাধিক নেতা-কর্মীর মরদেহ উদ্ধারের যে তথ্য প্রচার করা হচ্ছে, তার কোনো সত্যতা পাওয়া যায়নি।
তুরাগ নদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাত নেতাকর্মীর লাশ ভাসছে-শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া খবরটিকে ভিত্তিহীন বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।