চার দিনের টানা ভারি বৃষ্টিপাতে জামালপুর জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পাকা ও আধাপাকা ধান পানিতে ভাসছে। প্রতিকূল আবহাওয়ার ও শ্রমিকের অভাবে ধান কাটতে পারছে না কৃষকরা।
দেশের হাওর অঞ্চলে মুষলধারে বৃষ্টি ও পাহাড়ি ঢলে বোরো ধানের বাম্পার ফলন এখন ব্যাপক ক্ষতির মুখে। ফসল কাটার ভরা মৌসুমে হঠাৎ সৃষ্ট এই বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি দেশের সার্বিক চাল উৎপাদন, খাদ্য নিরাপত্তা এবং বাজারদর নিয়ে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে।