নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্য ঠেকাতে তিতুমীরে ছাত্রদলের অবস্থান

তিতুমীর কলেজ প্রতিনিধি

রাজধানীর সরকারি তিতুমীর কলেজ ক্যাম্পাসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ‘কথিত নৈরাজ্য ও বিশৃঙ্খলা’ প্রতিরোধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে কলেজের মূল ফটকসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ছাত্রদলের একাধিক গ্রুপের নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা যায়। এ সময় তারা ‘লীগ ধর, জেলে ভর’, ‘আপা আপা করিস না, পিঠের চামড়া থাকবে না’ এবং ‘আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’সহ বিভিন্ন স্লোগান দেন।
এ বিষয়ে তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম রিয়াজ বলেন, ‘স্বৈরাচারী খুনি হাসিনার নির্দেশে দেওয়া অবরোধের বিরুদ্ধে আমরা তিতুমীর কলেজ ছাত্রদল অবস্থান করছি। সকাল থেকে মূল ফটকসহ পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেছি। কোথাও স্বৈরাচারের দোসরদের দেখতে পাইনি। তবে তারা গুপ্তভাবে কিছু জায়গায় হামলা করেছে। এর প্রতিবাদে আমরা রাজপথে সক্রিয় অবস্থান করছি।’
ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফ মোল্লা বলেন, ‘নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ বাংলাদেশকে অস্থিতিশীল করতে এবং সরকারের উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত করতে অনলাইনে একটি কর্মসূচি ঘোষণা করেছে। কোথাও তাদের সরাসরি অবস্থান দেখা না গেলেও সাধারণ মানুষ ও তিতুমীর কলেজের শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আমরা অবস্থান নিয়েছি, যাতে কেউ স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটাতে না পারে।’
উল্লেখ্য, গতকাল সোমবার ভোরে এবং দিবাগত রাতে সরকারি তিতুমীর কলেজের মূল ফটকের সামনে পৃথক দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত আনুমানিক ১০টার দিকে একই স্থানে ককটেল বিস্ফোরণের সময় ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে দুজনকে আটক করেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।

তিতুমীর কলেজের ফটকে ককটেল বিস্ফোরণ, ২ যুবক আটক