তিতুমীর কলেজে দুই মাস ধরে বন্ধ হলের ডাইনিং, ভোগান্তিতে আবাসিক শিক্ষার্থীরা

তিতুমীর কলেজ প্রতিনিধি

সরকারি তিতুমীর কলেজের একমাত্র সচল ছাত্রাবাস শহীদ মামুন হলের ডাইনিং গত দুই মাস ধরে বন্ধ রয়েছে। এতে প্রায় পাঁচ শতাধিক আবাসিক শিক্ষার্থীকে প্রতিদিনের খাবার নিয়ে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। বাধ্য হয়ে তাদের হলের বাইরে বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয় খাবার খেতে হচ্ছে। এতে বাড়তি অর্থ ব্যয়ের পাশাপাশি সময় ও পড়াশোনার ওপরও প্রভাব পড়ছে।
হলের শিক্ষার্থীদের অভিযোগ, ডাইনিং বন্ধ থাকায় অনেকটা বাধ্য হয়েই রাস্তার পাশের হোটেল ও রেস্তোরাঁর উচ্চমূল্যে খাবার খেতে হচ্ছে তাদের। এসব খাবারের মান ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিয়ে উদ্বেগ জানান শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. আবুল আহসান বলেন, ক্যান্টিন অফ থাকার কারণে আমরা বাহিরের খাবার খাচ্ছি। রাস্তার পাশ থেকে অস্বাস্থ্যকর এসব খাবার আমাদের স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে।
২৩-২৪ সেশনের শিক্ষার্থী তাওহীদ আহমেদ রাজন বলেন, শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা নিয়ে হল সুপার থেকে প্রশাসন– খুবই উদাসীন। নিম্নমানের খাবার খেয়ে শিক্ষার্থীরা পুষ্টিহীনতায় ভুগে। শিক্ষার্থীরা নিম্নমানের খাবার খেয়ে পুষ্টিহীনতায় ভুগছেন। বিষয়টি নিয়ে হল প্রশাসনের আরও মনোযোগ দেওয়া প্রয়োজন।
এ বিষয়ে জানতে চাইলে ডাইনিংয়ের পরিচালক মুসলিম মাহমুদ বলেন, শহীদ মামুন হল ক্যান্টিন বন্ধ হওয়ার পেছনে বেশ কিছু বাস্তব সমস্যা রয়েছে। খাদ্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হলেও শিক্ষার্থীদের কথা বিবেচনা করে খাবারের দাম বাড়ানো সম্ভব হচ্ছে না। কম দামে আনলিমিটেড ভাত-ডাল দেওয়ার কারণে খাবারের অপচয় হয়। পাশাপাশি গ্যাস, বিদ্যুৎ ও পানির সংকট ক্যান্টিন পরিচালনাকে কঠিন করে তুলেছে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের কক্ষে বৈদ্যুতিক চুলায় রান্না, খাবার খেয়ে টাকা পরিশোধ না করা এবং কর্মচারীদের সঙ্গে অসদাচরণও বড় সমস্যা। এর সঙ্গে বাইরের দোকানের প্রতিযোগিতা ও রাজনৈতিক গ্রুপিংয়ের প্রভাবেও ক্যান্টিনের স্বাভাবিক ক্রেতা কমে যায়। শিক্ষার্থীরা কম দামে ভালো খাবার চান, কিন্তু বর্তমান বাজারদরে লোকসান ছাড়া মানসম্মত খাবার সরবরাহ করাও কঠিন। তাই ক্যান্টিন কর্তৃপক্ষকে একতরফাভাবে দায়ী না করে শিক্ষার্থী, হল প্রশাসন ও ক্যান্টিন কর্তৃপক্ষের সমন্বয়ে সমস্যার বাস্তবসম্মত সমাধান করা প্রয়োজন।
শহীদ মামুন হলের হল সুপার কাজী মোহাম্মদ আল নূর বলেন, আমরা বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা বলি, কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে শিক্ষার্থীদের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা পাই না। ক্যান্টিনটি ইজারা দেওয়ার সময়ও আমাদের কিছু আপত্তি ছিল। কারণ, যিনি ক্যান্টিনটি নিয়েছেন, তিনি এই কলেজেরই একজন শিক্ষার্থী। তবে শেষ পর্যন্ত শিক্ষার্থীদের মতামত ও সমর্থনের ভিত্তিতেই তাকে ক্যান্টিনটি দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা জানিয়েছিল, তিনি ভালো মানের খাবার পরিবেশন করবেন।
তিনি আরও বলেন, ক্যান্টিনের খাবার বা সেবা নিয়ে কোনো অভিযোগ থাকলে শিক্ষার্থীরা লিখিতভাবে জানাচ্ছেন না। মৌখিক অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কঠিন। তাই খাবার বা সেবার মান নিয়ে কোনো অভিযোগ থাকলে শিক্ষার্থীদের লিখিতভাবে জানানোর অনুরোধ করেন তিনি।
প্রসঙ্গত, দুই মাস ধরে ডাইনিং বন্ধ থাকায় আবাসিক শিক্ষার্থীদের খাবারের জন্য হলের বাইরে নির্ভর করতে হচ্ছে। এতে বাড়তি অর্থ ব্যয়ের পাশাপাশি স্বাস্থ্যঝুঁকির আশঙ্কাও তৈরি হয়েছে।

তিতুমীর কলেজে ছাত্র সংসদ নির্বাচন চান শিক্ষার্থীরা