শিরোনাম

চারুকলায় বন্যার্তদের সহায়তা ও বর্ষা উদযাপনে ‘ঘনঘটা ২’

ঢাবি সংবাদদাতা
ঢাবি সংবাদদাতা
চারুকলায় বন্যার্তদের সহায়তা ও বর্ষা উদযাপনে ‘ঘনঘটা ২’
‘ঘনঘটা ২’ অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করছেন শিল্পীরা।

বর্ষা উদযাপনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলায় ‘ঘনঘটা-২’ নামে নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) সকালে চারুকলার বকুলতলায় এ অনুষ্ঠানের আয়োজন করে অর্থী আহমেদ ড্যান্স একাডেমি। ৯০ মিনিটব্যাপী চলা অনুষ্ঠানে তিন শতাধিক নৃত্যশিল্পী অংশ নেন।

আয়োজকরা জানান, বর্ষার নানা রূপ ও আবহকে কেন্দ্র করে পরিবেশিত নৃত্য পরিবেশনার আয়োজন করা হয়। পাশাপাশি এ অনুষ্ঠান থেকে সাম্প্রতিক পার্বত্য চট্টগ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় তহবিলও সংগ্রহ করা হয়।

এদিন মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান উপভোগ করতে চারুকলা প্রাঙ্গণে ভিড় করেন বিপুলসংখ্যক দর্শক। পাশাপাশি জাগো ফাউন্ডেশনের দুটি ভ্রাম্যমাণ বুথে পার্বত্য চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের জন্য দর্শনার্থীরা স্বতঃস্ফূর্তভাবে আর্থিক সহায়তা প্রদান করেন।

/এফআর/