জবির প্রশাসনে বড় রদবদল, তিন পদে নতুন দায়িত্বে যারা

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রশাসনিক দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর, প্রক্টর অফিস এবং ছাত্রকল্যাণ দপ্তরে নতুন পরিচালক ও প্রক্টর নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নতুন দায়িত্ব পাওয়া তিন শিক্ষক আগামী দুই বছর এসব পদে দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এসব নিয়োগের তথ্য জানানো হয়।
অফিস আদেশ অনুযায়ী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. আনিসুর রহমানকে জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. নাছির আহমদকে প্রক্টর এবং মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. মাহাদি হাসান জুয়েলকে পরিচালক (ছাত্রকল্যাণ) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
তিনজনকেই দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। আগামী বুধবার (২৮ অক্টোবর) থেকে তাদের নিয়োগ কার্যকর হবে। তবে এসব নিয়োগ সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে। দায়িত্ব পালনের জন্য তারা বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
নতুন প্রক্টর অধ্যাপক ড. নাছির আহমদ বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। আমরা সবাই মিলেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে সুন্দরভাবে পরিচালনা করব, এটাই আমি চাই। এটি অনেক জটিল একটি দায়িত্ব। সবার সহযোগিতা ছাড়া আসলে এটি সম্ভব নয়।’
অন্যদিকে, জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের নতুন পরিচালক অধ্যাপক ড. মো. আনিসুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন আমার প্রতি যে আস্থা ও বিশ্বাস রেখেছে, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। ইনশাআল্লাহ, সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করব। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে সব সময় গঠনমূলক ভূমিকা রাখতে চাই।’