ঢাবিতে মাথায় কাঁঠাল পড়ে মালির মৃত্যু

ঢাবিতে মাথায় কাঁঠাল পড়ে মালির মৃত্যু
ঢাবি সংবাদদাতা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) রোকেয়া হলের গাছ থেকে কাঁঠাল পাড়তে গিয়ে প্রাণ হারিয়েছেন এক মালি।
মঙ্গলবার (২৩ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই মালির নাম ছিয়াকুল (৩৯)। তার বাড়ি নড়াইলের নড়াগাতী থানা এলাকায়। তিনি বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে থাকতেন।
ছিয়াকুলকে হাসপাতালে নিয়ে আসা তার সহকর্মী সুনীল চৌহান বলেন, আমরা দুজন রোকেয়া হলে মালি হিসেবে চাকরি করি। সকালে আমরা হলের গাছ থেকে কাঁঠাল পাড়ছিলাম। ছিয়াকুল একটি টেবিলের ওপর দাঁড়িয়ে বাঁশ দিয়ে কাঁঠাল পাড়ছিলো। এ সময় একটি কাঁঠাল সরাসরি তার মাথার ওপর পড়ে। এতে তিনি মেঝেতে উপুড় হয়ে পড়ে যান এবং মাথায় গুরুতর আঘাত পান। তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করাই। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ময়নাতদন্তের জন্য ছিয়াকুলের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্তের জন্য শাহবাগ থানাকে জানানো হয়েছে।

জুলাই অভ্যুত্থান: ঢাবির ৩ শিক্ষক সাময়িক বরখাস্ত, দুজনকে অব্যাহতি