শিরোনাম

বেরোবিতে জাল সনদে চাকরি, সহকারী পরিচালক সাময়িক বহিষ্কার

বেরোবি সংবাদদাতা
বেরোবি সংবাদদাতা
বেরোবিতে জাল সনদে চাকরি, সহকারী পরিচালক সাময়িক বহিষ্কার
সোহেল রানা

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) জাল সনদ ব্যবহার করে চাকরি নেওয়ার প্রমাণ পাওয়ায় এক সহকারী পরিচালকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। অভিযুক্ত সোহেল রানা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকালে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান।

তিনি বলেন, সনদ যাচাইয়ে জাল সনদ ব্যবহারের সত্যতা পাওয়ায় সোহেল রানার বিরুদ্ধে সাময়িক বহিষ্কারের ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া যাদের বিরুদ্ধে জাল সনদ ব্যবহারের অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, নিয়োগের সময় শারীরিক শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক সোহেল রানা রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করার সনদপত্র জমা দেন। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সনদের সত্যতা যাচাইয়ের জন্য রয়েল ইউনিভার্সিটি অব ঢাকায় চিঠি পাঠায়। জবাবে বিশ্ববিদ্যালয়টি জানায়, সোহেল রানার নামে ওই ধরনের কোনো সনদ তারা ইস্যু করেনি।

/এফআর/