দীপু মনি, রেজাউল করিম, শামীম ওসমান ও হাবিবে মিল্লাতের বাড়িতে আগুন

সিটিজেন জার্নাল ডেস্ক

দেশের চার জেলায় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের পরিত্যক্ত বাড়ি এবং দলটির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাতে চাঁদপুরে সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির পরিত্যক্ত বাসায় আগুন দেওয়া হয়। একই দিন পিরোজপুরের নাজিরপুরে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিমের দুটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। নারায়ণগঞ্জে সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের পরিত্যক্ত বাড়িতেও আগুন দেওয়া হয়েছে।
এ ছাড়া বিকেলে সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয় এবং সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাতের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
চাঁদপুর
চাঁদপুর সদর মডেল থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ৯টার দিকে চাঁদপুর শহরের নতুন বাজার এলাকার কদমতলা মার্কেটের তৃতীয় তলায় সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির পরিত্যক্ত বাসায় আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় ভবনটির অন্যান্য তলায় বসবাসকারী মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে আগুনে নতুন করে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট দীপু মনির ওই বাসায় হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছিল। সেদিন আগুনে বাসার সবকিছু পুড়ে যায়।
এদিকে একই দিন রাত সাড়ে ৯টার দিকে চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ফরক্কাবাদ গ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর গ্রামের বাড়িতেও আগুন দেওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, এ ধরনের কোনো ঘটনার খবর তারা পাননি।
নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ শহরের জামতলা এলাকার হাজী বাদাস রোডে সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের পরিত্যক্ত বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে ছাত্রদলের ১৫ থেকে ২০ জন নেতা-কর্মী মশালমিছিল নিয়ে বাড়িটির সামনে যান। তাঁরা নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে বাড়ির ফটকের সামনে আগুন ধরিয়ে দেন এবং ভেতরেও আগুন দেওয়ার চেষ্টা করেন। এ সময় বাড়ির সামনে শামীম ওসমানের কুশপুত্তলিকাও পোড়ানো হয়।
মহানগর ছাত্রদলের সাবেক সদস্য রিফাত হোসেন প্রথম আলোকে বলেন, শামীম ওসমান ও তাঁর অনুসারীরা যাতে নারায়ণগঞ্জে কোনো ধরনের নাশকতা চালাতে না পারেন, সে বার্তা দিতেই তাঁর বাড়ির ফটকে আগুন দেওয়া হয়েছে।
শামীম ওসমান কার্যক্রম নিষিদ্ধ নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর তিনি ও তাঁর পরিবারের সদস্যরা দেশ ছেড়ে চলে যান। ওই দিন তাঁর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এরপর থেকে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম প্রথম আলোকে বলেন, ঘটনাটি তাঁর জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।
পিরোজপুর
পিরোজপুরের নাজিরপুরে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিমের দুটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।
নাজিরপুর থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৫০ থেকে ৬০ জনের একটি দল উপজেলার মাটিভাঙা ইউনিয়নের তারাবুনিয়া গ্রামে রেজাউল করিমের বাড়িতে হামলা চালায়। এর প্রায় আধা ঘণ্টা পর উপজেলা সদরে তাঁর আরেকটি বাড়িতেও হামলা, ভাঙচুর ও আগুন দেওয়া হয়। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিভে যায়।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে হামলাকারীদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।
সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয় ও সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাতের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, বুধবার বিকেলে সিরাজগঞ্জ পৌর শহরের হোসেন শহীদ সোহরাওয়ার্দী সড়কে অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা চালানো হয়। এ সময় কার্যালয়ে আগুন দেওয়ার পাশাপাশি হাতুড়ি দিয়ে বিভিন্ন অংশ ভাঙচুর করা হয়। পরে সন্ধ্যায় একই সড়কে সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাতের বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়। এর আগেও একবার কার্যালয় ও বাড়িটিতে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল।
এ ঘটনার সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান প্রথম আলোকে বলেন, আগুন বেশিক্ষণ স্থায়ী হয়নি। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পরিস্থিতি শান্ত করে। বর্তমানে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ১৯ নভেম্বরের দেশব্যাপী লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকানোর উদ্দেশ্যে বুধবার বিকালে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে বিএনপি। কামারখন্দ উপজেলার শহীদুল বুলবুল কারিগরি কলেজ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এতে বিএনপির বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।
এর আগে বুধবার ভোরে সিরাজগঞ্জ শহরের ইবি রোডে অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির সমর্থনে একটি ব্যানার টাঙিয়ে দেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।