বিশ্ব দর্শন দিবস: জ্ঞান ও সত্যের অনুসন্ধান

সজীব কুমার বসু

ইউনেস্কো প্রথম বিশ্ব দর্শন দিবস ঘোষণা করে ২০০২ সালে। প্যারিসের সদর দপ্তর ও বিভিন্ন সদস্য দেশ আয়োজন করে সেমিনার, সিম্পোজিয়াম, বিতর্ক, ওয়ার্কশপসহ নানা রকম অনুষ্ঠান। দৈনন্দিন জীবনে দার্শনিক যুক্তি ও নৈতিক চেতনার গুরুত্ব, যুদ্ধের ভয়াবহতা, অমানবিক যুদ্ধের অভিশাপ থেকে মুক্তির উপায়, ন্যায়পরতা, ব্যক্তিস্বাধীনতা, মানবাধিকার, ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়বদ্ধতা, আন্তধর্মীয় ও আন্তর্জাতিক সম্প্রীতি, নিরাপদ পৃথিবী প্রভৃতি বিষয় নিয়ে করা হয় বর্ণাঢ্য আয়োজন। এসব অনুষ্ঠানের প্রতি উৎসুক তরুণসমাজ তথা সাধারণ মানুষের ক্রমবর্ধমান আগ্রহ দেখে ২০০৫ সালে ইউনেস্কোর সাধারণ সম্মেলনে প্রতিবছর নভেম্বর মাসের তৃতীয় বৃহস্পতিবার বিশ্ব দর্শন দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
দর্শনের মূল লক্ষ্য হলো জ্ঞান ও সত্যের অনুসন্ধান। জগৎ ও জীবন সম্পর্কে স্বাধীন চিন্তার অধিকারী যে কোনো ব্যক্তিই দার্শনিক। স্বাধীন চিন্তার অনুসারী হিসেবে সে আপসহীন এবং লোভ ও মোহমুক্ত। সত্যকে প্রতিষ্ঠা করতে গিয়ে সক্রেটিস হাসিমুখে মৃত্যুবরণ করেছেন। নোবেল পুরস্কার গ্রহণ করেননি সার্ত্র ও রাসেল। জি. সি. দেব মনে করেন, দর্শন মানেই জীবনদর্শন। জীবনের সঙ্গে দর্শনের যে ঘনিষ্ঠ সম্পর্ক, এর উদাহরণ পাই অ্যারিস্টটলের ব্যাখ্যায়। তিনি বলেছেন, ‘আইনের ভয়ে অন্যরা যা করে থাকে, স্বেচ্ছায় ও আনন্দে তা-ই করতে প্রেরণা জোগায় দর্শন।’
এ ধরনের মনোভাব ও স্বকীয়তা প্রকাশ করার ইচ্ছা যদি সভ্যসমাজের প্রত্যেকের কাম্য হয়, তাহলে নিশ্চিতভাবে বলা চলে, দর্শন হলো সব যুগের মানবসভ্যতার এক অসাধারণ অবদান ও অমূল্য সম্পদ। একজন সত্যিকারের দার্শনিক মানে একজন আদর্শ মানুষ। দর্শনের উৎসে থাকে কৌতূহল। এটিকে বলা যায় জিজ্ঞাসা। জিজ্ঞাসা থেকেই জ্ঞান অন্বেষণের সূত্রপাত। জ্ঞান আবার ব্যাখ্যাও করে। পুরোনো ব্যাখ্যা নতুন ব্যাখ্যার জন্য পথ ছেড়ে দেয়। ওই পথ ধরে জ্ঞান ও ব্যাখ্যা, উভয়ই এগিয়ে যায়। এ যাত্রার শেষ নেই। দর্শন বিভিন্ন ধরনের। আমরা বলি এবং মানি, সব উল্লেখযোগ্য বিষয়েই একটি দর্শন থাকে। তবে এটিও আমরা জানি, দর্শনের সংখ্যা অসংখ্য হলেও দর্শনচর্চার ধারা দুটি। একটি ভাববাদী ও অপরটি বস্তুবাদী। বস্তুবাদী ধারাটি বস্তু-কেন্দ্রিক নয়, বস্তুর দ্বারা সেটি আকীর্ণ নয়। তবে বস্তুজগতের ওপর নির্ভরশীল বটে। এ ধারাটিকে ইহজাগতিক বললেও হয়তো আপত্তি থাকবে না। জ্ঞানের ক্ষেত্রে বস্তুর সঙ্গে মনের সম্পর্ক একটি অত্যন্ত পুরোনো এবং প্রায় প্রাথমিক জিজ্ঞাসা।
দর্শন বিজ্ঞানের বন্ধু ও সহযাত্রী। তবে এ দুয়ের ভেতর পার্থক্যও আছে। সেটি ঘটে এ জন্য যে, দর্শনের তুলনায় বিজ্ঞান অধিকতর প্রায়োগিক। বিজ্ঞানেরও তত্ত্ব থাকে। কিন্তু বিজ্ঞান তার তত্ত্বকে কখনো প্রয়োগ থেকে বিচ্ছিন্ন করে না। প্রয়োগের মাধ্যমে তাকে পরীক্ষা করে নিতে চায় এবং এভাবেই গ্রহণ-বর্জনের মধ্য দিয়ে সামনের দিকে এগিয়ে যায়। এ কারণে দেখা যায়, দর্শনের চেয়ে বিজ্ঞানের চলিষ্ণুতা অধিক। বিজ্ঞানের আবিষ্কার ও উদ্ভাবনের কোনো শেষ নেই। তৃপ্তি কাকে বলে, বিজ্ঞান তা জানে না। যত তার জ্ঞান বাড়ে, তত বৃদ্ধি পায় কৌতূহল। বিজ্ঞান ধরে নেয়, শুধু আহরণ নয়, বিতরণের মধ্য দিয়েও জ্ঞান বিকশিত হয়।
দর্শনের গুরুত্ব এই যে, সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে ভবিষ্যৎ প্রজন্ম ভালোভাবে এগিয়ে যেতে পারবে জ্ঞানের প্রতি ভালোবাসা থেকে। কারণ জ্ঞানই হলো শক্তি। Philosophy শব্দের ব্যুৎপত্তিগত অর্থই হলো Love of Wisdom বা জ্ঞানের প্রতি ভালোবাসা। এ ভালোবাসাই হলো দর্শন এবং এখানেই দর্শনের গুরুত্ব। জ্ঞানের প্রতি ভালোবাসা থেকে জ্ঞানটিকে যে অর্জন করা, সেটিই হবে শিক্ষা এবং শিক্ষাই দেবে ভবিষ্যতের পথ চলার আলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামেও দেখানো হয়েছে, শিক্ষাই আলো। শিক্ষা অর্জনের জন্য প্রয়োজন হবে চিন্তাশীল মন-মানসিকতা এবং এই চিন্তাশীলতা হবে বিচারমূলক অর্থাৎ যুক্তিভিত্তিক।
সুন্দর সমাজ গড়ে তোলার জন্য ইউনেস্কো দুটি বিষয়ের ওপর গুরুত্ব দিয়েছে। প্রথমত, Foresight বা দূরদৃষ্টি। সুন্দর ও ভালো কিছু অর্জনের ক্ষেত্রে দূরদৃষ্টির গুরুত্ব অপরিহার্য। যার দৃষ্টি সংকীর্ণ এবং যে দূরের কিছু দেখতে পায় না বা অন্তর্দৃষ্টি দিয়ে চিন্তা করতে পারে না, তার পক্ষে দূরে কোথাও যাওয়া কঠিন। এখানে দূরত্বের ভৌগোলিক অর্থ যেমন আছে, একইভাবে সময়ের দূরত্ব, উদ্দেশ্য বা লক্ষ্যের দূরত্ব, এসবও আছে। দ্বিতীয়ত, ন্যায়বিচার। বিচারমূলক চিন্তা এবং এর মধ্য দিয়ে দূরদৃষ্টি গঠন, এ দুয়ের সমন্বয় থেকেই ‘গড়ে ওঠে ন্যায়বিচার’। ন্যায়বিচারের প্রত্যয় ঐতিহাসিকভাবেও গুরুত্বপূর্ণ। প্লেটোর রিপাবলিক গ্রন্থে সক্রেটিসের আলোচনা শুরুই হয়েছে এ বিষয়টি নিয়ে। প্রত্যেক মানুষ তার সামাজিক অবস্থান থেকে ওই অবস্থান অনুযায়ী নিজ দায়িত্ব পালন করে যাবে, এটিই হলো ব্যক্তির ন্যায়পরতা। কিন্তু দায়িত্ব কীভাবে পালন করা হবে? একটি উপায় হতে পারে, মানুষ দায়িত্ব পালন করবে কর্তব্যবোধ দিয়ে। অন্য একটি মতাদর্শ হতে পারে, মানুষ দায়িত্ব পালন এমনভাবে করবে যে, সেখানে লক্ষ্য হবে সর্বোচ্চসংখ্যক মানুষের জন্য সর্বোচ্চ পরিমাণ সুখ অর্জন করা।
বর্তমান বিশ্ব এক জটিল সময়ের মধ্য দিয়ে অতিক্রম করছে। এ সমস্যা পরিত্রাণের উপায়স্বরূপ ইউনেস্কো দিবসটি ঘোষণা দেয়। মানুষ তার প্রখর বুদ্ধিবলে প্রযুক্তিকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। সুদূর মঙ্গল গ্রহে মনুষ্যযান পৌঁছেছে। কিন্তু এটিও সত্য, বিজ্ঞান ও প্রযুক্তির যে গতিতে উন্নতি ঘটছে, মানুষের মানবিকতা এবং নৈতিক চেতনাবোধের সেভাবে উন্নতি ঘটেনি, বরং অবনতিই ঘটছে। একটি দেশ তখনই সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে উন্নতি লাভ করতে পারে, যখন ওই দেশের মানুষ তাদের দেশের উন্নতি এবং কল্যাণের প্রয়াসে নৈতিক চিন্তা করে।
দেশ পরিচালনাকারী ও পুরো রাষ্ট্রের মধ্যে যদি নৈতিক এবং সৎ ভাবনা বিরাজ করে, তাহলে দেশের উন্নতি ও কল্যাণ অবশ্যই ঘটবে। দেশে শান্তি প্রতিষ্ঠা পাবে। এখানেই দর্শনের গুরুত্ব। আজ সময় এসেছে নিজের দেশ তথা বিশ্বশান্তি প্রতিষ্ঠায় নৈতিক দর্শন উপলব্ধি করার। ২০২৬ সালে বিশ্ব দর্শন দিবসে ইউনেস্কোর মূল প্রতিপাদ্য হলো—“How can we coexist in a world in crises?” (অর্থাৎ, “সংকটে জর্জরিত একটি বিশ্বে আমরা কীভাবে একসঙ্গে বসবাস করতে পারি?”)।
এই প্রতিপাদ্যটির মূল ফোকাস বা বিষয়গুলো হলো:
জলবায়ু পরিবর্তন (Climate)
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (Artificial Intelligence)
অভিবাসন (Migrations)
স্বাস্থ্য (Health)
দিনটিকে সামনে রেখে কবিগুরু রবীন্দ্রনাথের ভাষায় প্রার্থনা করি—
‘অন্তর মম বিকশিত কর অন্তরতর হে
নির্মল কর, উজ্জ্বল কর, সুন্দর কর হে।’
সজীব কুমার বসু
প্রভাষক, দর্শন বিভাগ
তেজগাঁও কলেজ, ঢাকা