জাতীয় বিশ্ববিদ্যালয় তিন দিনের জন্য বন্ধ ঘোষণা

সিটিজেন জার্নাল ডেস্ক

আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ ও উপাচার্যকে দীর্ঘ সময় অবরুদ্ধ করে রাখার ঘটনায় জাতীয় বিশ্ববিদ্যালয় তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, আগামী মঙ্গলবার (১৭ নভেম্বর) থেকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা, পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর এবং অধ্যক্ষ সম্মিলন-সংক্রান্ত কার্যক্রম এ সিদ্ধান্তের বাইরে থাকবে।
সোমবার রাত ১০টার দিকে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে উপাচার্যের কার্যালয়ে জরুরি সিন্ডিকেট সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ। পরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বন্ধের বিষয়টি জানানো হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আদালতের রায়ে চাকরিতে পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর বিভিন্ন দাবিদাওয়া এবং চলমান অচলাবস্থা নিরসনের বিষয়টি সভায় গুরুত্ব পায়।
এর আগে পুনর্বহাল হওয়া কর্মকর্তা-কর্মচারীরা জ্যেষ্ঠতা নির্ধারণ, পদোন্নতি এবং বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে উপাচার্যের কার্যালয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। সোমবার সকাল ১০টার দিকে শুরু হওয়া এ কর্মসূচিতে উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা হয়। রাত পৌনে ৯টা পর্যন্ত তিনি অবরুদ্ধ ছিলেন।