জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১০ জানুয়ারি

জবি সংবাদদাতা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ১০ জানুয়ারি শুরু হবে। চলবে ২১ জানুয়ারি পর্যন্ত চলবে। এ সময়ের মধ্যে শুক্র ও শনিবার বাদে সপ্তাহের অন্যান্য কর্মদিবসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শাখার ডেপুটি রেজিস্ট্রার আলী রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে আমাদের প্রথম সভায় কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১০ থেকে ২১ জানুয়ারির মধ্যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ সময় শুক্র ও শনিবার ছাড়া অন্যান্য কর্মদিবসে পরীক্ষা নেওয়া হবে।
আলী রেজা বলেন, বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে আগে একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত হয়েছিল। তবে চলতি শিক্ষাবর্ষে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে না। ফলে এ বছরও বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষার আবেদন ফি ও ইউনিট বিন্যাসের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ভর্তি পরীক্ষার ফি নিয়ে সভায় আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরবর্তী সভায় নেওয়া হবে। ভর্তি পরীক্ষার ফলাফল-সংক্রান্ত পর্যবেক্ষণও এখনো বাকি রয়েছে। তাই এ মুহূর্তে ফি পরিবর্তনের বিষয়ে চূড়ান্তভাবে কিছু বলা যাচ্ছে না।
চলতি শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ইউনিট বিন্যাস গত বছরের মতোই থাকছে বলে জানান আলী রেজা। তবে আইন বিভাগ এবার সমাজবিজ্ঞান অনুষদের অধীনে ভর্তি পরীক্ষায় অংশ নেবে বলে সভায় সিদ্ধান্ত হয়েছে।

জবির প্রশাসনে বড় রদবদল, তিন পদে নতুন দায়িত্বে যারা