প্রতিটি শিশুর নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতে কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, প্রতিটি শিশুর জন্য নিরাপদ, সুরক্ষিত ও সহিংসতামুক্ত ভবিষ্যৎ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্য অর্জনে সুশাসন ও অর্থায়ন জোরদার, আইন সংস্কার এবং ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতকরণসহ সাতটি অগ্রাধিকার খাতে সুনির্দিষ্ট অঙ্গীকার নিয়ে কাজ করছে সরকার।
বুধবার (১৮ নভেম্বর) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত ‘2nd Global Ministerial Conference on Ending Violence Against Children’ শীর্ষক সম্মেলনের প্লেজিং সেশনে একথা বলেন তিনি। অনুষ্ঠানে নারী ও শিশু বিষয়ক সচিব ড. রওশন আরা বেগম উপস্থিত ছিলেন।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, দেশের আটটি বিভাগের শিশু, স্থানীয় জনগোষ্ঠী, সুশীল সমাজ, উন্নয়ন সহযোগী এবং সরকারি অংশীজনদের সঙ্গে ব্যাপক পরামর্শের ভিত্তিতে এই অঙ্গীকারনামা তৈরি করা হয়েছে। শিশুদের প্রতি সব ধরনের সহিংসতা বন্ধে এতে সাতটি অগ্রাধিকার ক্ষেত্র নির্ধারণ করা হয়েছে। অগ্রাধিকার ক্ষেত্রগুলোর মধ্যে প্রথমেই রয়েছে শিশু সুরক্ষায় সুশাসন, সমন্বয় ও অর্থায়ন ব্যবস্থা শক্তিশালী করা। এ লক্ষ্যে শিশু সুরক্ষাসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি, বিভিন্ন সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় এবং শিশুদের কল্যাণে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি বলেন, অগ্রাধিকার হিসেবে শিশুদের সহিংসতা ও ক্ষতিকর প্রথা থেকে সুরক্ষা দিতে বিদ্যমান আইন ও নীতিমালা আরও শক্তিশালী করা হচ্ছে। এ ক্ষেত্রে শিশু আইন এবং বাল্যবিবাহ নিরোধ আইন সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। শিশুদের জন্য সহিংসতামুক্ত পরিবেশ গড়ে তুলতে প্রতিরোধমূলক কার্যক্রমে বিনিয়োগ বাড়ানো হবে। এর অংশ হিসেবে জাতীয় পর্যায়ে ‘পজিটিভ প্যারেন্টিং’ কর্মসূচি চালু এবং নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও সহায়ক শিক্ষার পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ নেয়া হবে। এসব কার্যক্রম প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘আনন্দের সাথে শিক্ষা’ রূপকল্প বাস্তবায়নেও ভূমিকা রাখবে বলে জানান তিনি।
জাহিদ হোসেন বলেন, শিশুদের স্বাস্থ্যসেবা, মানসিক স্বাস্থ্যসেবা, মনোসামাজিক সহায়তা এবং সমাজসেবা কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব সেবার মান উন্নয়নে সংশ্লিষ্ট খাতগুলোতে জনবল বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি বলেন, জরুরি পরিস্থিতি এবং ডিজিটাল পরিসরে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশেষ করে অনলাইনে শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার করেছে বাংলাদেশ। এ ছাড়া শিশু সুরক্ষা কার্যক্রমের অগ্রগতি ও ফলাফল মূল্যায়নে তথ্যব্যবস্থা, উপাত্ত সংগ্রহ এবং জবাবদিহি কাঠামো আরও শক্তিশালী করা হবে।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, শিশু ও কিশোর-কিশোরীদের জীবনকে প্রভাবিত করে, এমন সব নীতি ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় তাদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা হবে। এসব অঙ্গীকার বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশ এমন একটি ভবিষ্যৎ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে প্রতিটি শিশু নিরাপদ ও সুরক্ষিত থাকবে এবং সব ধরনের সহিংসতা থেকে মুক্ত পরিবেশে বেড়ে ওঠার সুযোগ পাবে।
উল্লেখ্য, ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত এ সম্মেলনে বিশ্বের ১২৯টি দেশের ৬৬ জন মন্ত্রী ও প্রতিনিধি অংশ নিচ্ছেন। এ ছাড়া বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরাও সম্মেলনে যোগ দিয়েছেন। অনুষ্ঠানে বিভিন্ন দেশের আইনপ্রণেতা ও প্রতিনিধি, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার কর্মকর্তা, মানবাধিকারকর্মী এবং দেশি-বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: নারী ও শিশুবিষয়ক মন্ত্রী