শিরোনাম

বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক
বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টির সম্ভাবনা
ছবি: সিটিজেন জার্নাল

ভারত মহাসাগর ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা বর্তমানে বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাস অনুযায়ী, লঘুচাপটি ঘনীভূত হয়ে আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে, যার প্রভাবে দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার (২৩ ফেব্রুয়ারি) থেকে দেশের আকাশ মেঘলা হতে শুরু করবে। রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পরদিন মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বৃষ্টির আওতা আরও বৃদ্ধি পেতে পারে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগামী কয়েক দিনে দেশের কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া বৃষ্টির প্রভাবে ২৫ ফেব্রুয়ারি থেকে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, লঘুচাপটি ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ায় দেশের বিভিন্ন বিভাগের আকাশ মেঘলা ও বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

/এসএ/