ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, মারাত্মক ‘ঝুঁকিপূর্ণ’ লাহোর

সিটিজেন জার্নাল ডেস্ক

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ ১৯তম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৯৬। যা বাতাসের মান ‘মাঝারি’ হিসেবে চিহ্নিত করা হয়। তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের রাজধানী লাহোর, যার স্কোর ৪৪৪।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্সে (এএকিউআই) এ তথ্য দেখা যায়।
বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে জায়গা করে নেয় ভারতের রাজধানী নয়া দিল্লি, যার স্কোর ২৩০। অন্যদিকে ১৬৫ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। ১৬৪ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটর। ১৫৪ স্কোর নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে সেটা ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। আর ৫১ থেকে ১০০ স্কোরকে ‘মাঝারি’ বা সহনীয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। আর ১৫১ থেকে ২০০ স্কোর হলে তা সাধারণভাবে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।
একিউআই স্কোর ২০১ থেকে ৩০০-এর মধ্যে হলে সেটিকে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০-এর মধ্যে পৌঁছালে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে ধরা হয়।
আজ ঢাকার বাতাসের মান কিছুটা উন্নতি হয়েছে। এদিন ভোর থেকেই রাজধানীতে মুষলধারে বৃষ্টি শুরু হয়। এর ফলে ক্ষতিকর ধূলিকণা মাটির সঙ্গে মিশে বাতাস নির্মল করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
যদিও বায়ুদূষণের ক্ষতিকার প্রভাব অনেক। এটা সব বয়সী মানুষের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।
দূষণের ৫টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয়। সেগুলো হলো- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।
২০১৯ সালের মার্চে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে বলা হয়, ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হলো, ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলা। বায়ুদূষণে রাজধানী ঢাকা দিন দিন দুর্ভোগের নগরীতে পরিণত হচ্ছে।
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বায়ুদূষণের ফলে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণ হতে পারে। এর ফলে মৃত্যুহার বেড়ে গেছে। বায়ুদূষণে বিশ্বব্যাপী প্রতি বছর আনুমানিক ৭০ লাখ মানুষ মারা যায়।

দীপাবলির আগেই বিষাক্ত দিল্লির বাতাস, আতশবাজিতে নিষেধাজ্ঞা