আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিটে উৎপাদন বন্ধ

নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গেছে। জাতীয় গ্রিডে যান্ত্রিক ত্রুটি হওয়ায় শুক্রবার (১৩ মার্চ) দুপুর আড়াইটা থেকে ইউনিট দুটির উৎপাদন বন্ধ রয়েছে।
আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের নির্বাহী পরিচালক মো. আব্দুল মজিদ জানান, আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিটের মধ্যে বর্তমানে তিনটি ইউনিট উৎপাদনে রয়েছে। তবে দুপুরে হঠাৎ করে জাতীয় গ্রিড লাইনে ত্রুটি দেখা দিলে গ্রিড লাইনে সংযুক্ত ৪৫০ মেগাওয়াট নর্থ এবং ৪০০ মেগাওয়াট ইস্ট ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়।
তিনি আরও জানান, ইতোমধ্যে কারিগরি দল ইউনিটগুলো চালুর জন্য কাজ শুরু করেছে। ৪৫০ মেগাওয়াট নর্থ ইউনিটটি ঘণ্টাখানেকের মধ্যে চালুর চেষ্টা চলছে। তবে ৪০০ মেগাওয়াট ইস্ট ইউনিটের ত্রুটির বিষয়টি নিয়ে জার্মানিতে যোগাযোগ করা হচ্ছে। এটি চালু করতে অন্তত তিন দিন সময় লাগবে।