ঢাকায় মৌসুমের প্রথম শিলাবৃষ্টি

ঢাকায় মৌসুমের প্রথম শিলাবৃষ্টি
নিজস্ব প্রতিবেদক

শীতের আমেজ না কাটতেই রাজধানীতে বৃষ্টি শুরু হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যা ৭ টার পর রাজধানীর বিভিন্ন স্থানে প্রথমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। পরে বাড়ে বৃষ্টির তীব্রতা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত রাজধানীর মতিঝিল, যাত্রাবাড়ী, বাড্ডা, লিংক রোড, গুলশান ও ভাটারা এলাকায় শিলাবৃষ্টি হচ্ছে।
এর আগে আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টি হওয়ার কথা জানিয়েছিল বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ দল (বিডব্লিউওটি)।
পূর্বাভাসে বলা হয়েছিল, শুক্রবার (১৩ মার্চ) রাত থেকেই দেশের উত্তর-পূর্বাঞ্চল দিয়ে বছরের প্রথম প্রাক-মৌসুমি বৃষ্টিবলয় ‘গোধূলি’ সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে।
সংস্থাটি জানায়, বৃষ্টিবলয় ‘গোধূলি’র প্রভাবে দেশের প্রায় ৪০-৫০ শতাংশ এলাকায় কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৃষ্টিবলয়টি মূলত দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোতে বেশি প্রভাব ফেলবে।
বিশেষ করে সিলেট ও ময়মনসিংহ বিভাগে দীর্ঘ সময় ধরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।