বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়, চার বন্দরে সতর্কতা

নিজস্ব প্রতিবেদক

দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগর ও শ্রীলঙ্কা উপকূলবর্তী এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ ধীরে ধীরে উত্তর–উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি গভীর সাগরে মাছ ধরার নৌকা ও ট্রলার না যেতে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আজ শুক্রবার (২৮ নভেম্বর) প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তি (নং-০৬) অনুযায়ী, ঘূর্ণিঝড়টি বর্তমানে শ্রীলঙ্কা উপকূল ও সংলগ্ন দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।
দুপুর ১২টার সর্বশেষ অবস্থান অনুযায়ী, ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১,৯৪০ কিলোমিটার, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১,৮৮৫ কিলোমিটার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর থেকে ১,৮২০ কিলোমিটার দূরে দক্ষিণ–পশ্চিম দিকে ছিল।
আবহাওয়া অধিদপ্তর জানায়, ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ আরও উত্তর–উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। ঘূর্ণিঝড়কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতি ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৮৮ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।