দেশের ৬ অঞ্চলে কালবৈশাখীর শঙ্কা

দেশের ৬ অঞ্চলে কালবৈশাখীর শঙ্কা
নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকাসহ দেশের ৬টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী আঘাত হানতে পারে।
মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৭টায় আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দুপুর ১টার মধ্যে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে এ ঝড়ের শঙ্কা রয়েছে। এ সময় দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে।
এদিকে আজ সকাল ৬টায় রাজধানী ঢাকায় গরম কিছুটা বেড়েছে। গতকাল সোমবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা আজ হয়েছে ২৬ দশমিক ৭।
ঢাকায় আজ সূর্যাস্ত ৬টা ১৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৫টা ৫১ মিনিটে।