বাংলাদেশ সফরে নিউজিল্যান্ড দলে চমক

বাংলাদেশ সফরে নিউজিল্যান্ড দলে চমক
সিটিজেন স্পোর্টস ডেস্ক

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। এপ্রিলে বাংলাদেশ সফরের দলে ফিরছেন পেস বোলার ম্যাথিউ ফিশার, উইল ও’রুর্কে ও ব্লেয়ার টিকনার।
অফস্পিনিং অলরাউন্ডার ডিন ফক্সক্রফটও সাদা বলের দলে ডাক পেয়েছেন। সবশেষ তিনি খেলেছিলেন ২০২৪’র এপ্রিলে।
এই সিরিজে নিউজিল্যান্ডের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন টম ল্যাথাম। নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনার আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ব্যস্ত থাকায় দলে নেই তিনি।
ও’রুর্কে পিঠের চোট থেকে সেরে উঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ফিরছেন। আর টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন ফিশার। গোড়ালির চোট থেকে সেরে ওঠা টিকনারকে রাখা হয়েছে দুই ফরম্যাটের দলেই।
শ্রীলঙ্কায় নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে ওয়ানডে সিরিজ খেলে আসা মোহাম্মদ আব্বাস ও আদি অশোককে রাখা হয়েছে ওয়ানডে দলে।
১৩ এপ্রিল ঢাকায় পৌঁছাবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। ১৭ ও ২০ এপ্রিল মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে প্রথম দুই ওয়ানডে। তৃতীয় ওয়ানডে ২৩ এপ্রিল চট্টগ্রামে। এরপর ২৭ ও ২৯ এপ্রিল চট্টগ্রামে হবে প্রথম দুই টি-টোয়েন্টি। শেষ টি-টোয়েন্টি ২ মে ঢাকায় হবে।
নিউজিল্যান্ডের ওয়ানডে দল
টম ল্যাথাম (অধিনায়ক), মোহাম্মদ আব্বাস, আদি অশোক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ডিন ফক্সক্রফট, নিক কেলি, জেইডেন লেনক্স, হেনরি নিকোলস, উইল ও’রুর্ক, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, উইল ইয়াং।
টি-টোয়েন্টি দল
টম ল্যাথাম (অধিনায়ক), কেটিন ক্লার্ক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ম্যাট ফিশার, ডিন ফক্সক্রফট, বেভিন জ্যাকবস, নিক কেলি, জেইডেন লেনক্স, টিম রবিনসন, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ইশ সোধি, ব্লেয়ার টিকনার।