ঢাকা থেকে সিলেটগামী ট্রেনে আগুন

ঢাকা থেকে সিলেটগামী ট্রেনে আগুন
মৌলবীবাজার সংবাদদাতা

মৌলভীবাজারে ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের মাঝামাঝি এলাকায় ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৬টার দিকে কমলগঞ্জ উপজেলার শমশেরনগর এলাকার পূর্ব কালিপুর গ্রামে এই ঘটনা ঘটে।
কুলাউড়া স্টেশন মাস্টার রোমান আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, সিলেট থেকে একটি বিকল্প ইঞ্জিন এসে ট্রেনটি উদ্ধার করবে।
জানা গেছে, ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস চলন্ত অবস্থায় ইঞ্জিন থেকে মবিল পড়ে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন ইঞ্জিনজুড়ে ছড়িয়ে পড়লে ট্রেনটি থামিয়ে দেওয়া হয়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ঘটনার কারণে সিলেটগামী কয়েকশ যাত্রী চরম ভোগান্তিতে পড়েন এবং সাময়িকভাবে সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
এ বিষয়ে কুলাউড়া স্টেশন মাস্টার রোমান আহমেদ জানান, সিলেট থেকে একটি বিকল্প ইঞ্জিন দ্রুত এসে ট্রেনটি সরিয়ে নেবে। তবে এখন পর্যন্ত কোনো ট্রেনের সময়সূচিতে বড় ধরনের বিপর্যয় ঘটেনি।