রাজধানীতে শীতের আমেজ, কমেছে তাপমাত্রা
নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে শীতের আমেজ, কমেছে তাপমাত্রা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ১৩: ১০

রাজধানী ঢাকায় শীতের আমেজ
সারা দেশের মতো রাজধানীতেও শীতের আমেজ স্পষ্টভাবে অনুভূত হচ্ছে। আজ সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৮ ডিগ্রি সেলসিয়াস, যা শীতের আগমনকে আরও স্পষ্ট করেছে। শেষ রাত থেকে হালকা ঠান্ডা ও কুয়াশার পরশও অনুভূত হচ্ছে শহরজুড়ে।
এদিকে শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে—ঢাকা ও আশপাশের অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে দিনের বাকি অংশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এই সময়ে উত্তর ও উত্তর–পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত থাকার সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ সকাল ৬টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসের আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। আর গতকাল ঢাকা অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১২ মিনিটে, আর আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ১৪ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি বলেও জানানো হয়েছে।
অন্যদিকে, শুক্রবার রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আর গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। একই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেঁতুলিয়া ও চুয়াডাঙ্গায় ১৪ ডিগ্রি সেলসিয়াস।