২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেলে কলেজ হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই হাসপাতালে শিশু মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫৮ জনে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।
হাসপাতালটিতে এ পর্যন্ত একই উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জনে।
সবশেষ মারা যাওয়া শিশুটি হামের উপসর্গ ছাড়াও নিউমোনিয়ায় আক্রান্ত ছিল।