শিরোনাম

ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

ময়মনসিংহ সংবাদদাতা
ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল। ছবি: সিটিজেন জার্নাল

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও এক শিশু মারা গেছে। এতে এ পর্যন্ত হাসপাতালটিতে শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ জনে। শুক্রবার (১৫ মে) সকালে মমেক হাসপাতালের সহকারী পরিচালক প্রশাসন ডা. মাইনউদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ময়মনসিংহের তারাকান্দা থেকে আসা ৯ মাস বয়সী ছেলে শিশুটি গত ১২ মে হাসপাতালে ভর্তি হয়েছিল। হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার দুপুরে শিশুটির মৃত্যু হয়।

ডা. মাইনউদ্দিন খান জানান, সবশেষ মারা যাওয়া শিশুটি হামের উপসর্গ ছাড়াও নিউমোনিয়ায় আক্রান্ত ছিল। সে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যায়।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ২৩ শিশু ভর্তি হয়েছে। এতে বর্তমানে হাসপাতালটিতে মোট ১০৪ শিশু চিকিৎসাধীন রয়েছে।

/এফআর/