ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

ময়মনসিংহ সংবাদদাতা

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এতে হাসপাতালটিতে এ পর্যন্ত একই উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জনে। মঙ্গলবার (১৯ মে) মমেক হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ডা. ঝন্টু সরকার বিষয়টি নিশ্চিত করেন।
মৃত শিশু ইসরাত ময়মনসিংহের ভালুকা উপজেলার মাহমুদপুর গ্রামের মো. শাহ আলমের মেয়ে।
ডা. ঝন্টু সরকার জানান, হামের উপসর্গ নিয়ে গত ১৭ মে শিশু ইসরাতকে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাত ২টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ (মঙ্গলবার) সকাল ৮টা পর্যন্ত নতুন করে আরও ৩৪ শিশু হামের উপসর্গ নিয়ে মমেক হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে আরও ৩২ শিশু।
তথ্য অনুযায়ী, গত ১৭ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট এক হাজার ৪৫২ শিশুকে মমেক হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে মোট ১ হাজার ৩১৪ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে হাসপাতালটিতে ১০৪ শিশু চিকিৎসাধীন রয়েছেন।

দুই মাসে হাম ও উপসর্গে ৪৫১ শিশুর মৃত্যু 