
এক প্রতিবাদলিপিতে বলা হয়, ‘আমরা গভীর উদ্বেগ ও তীব্র নিন্দার সঙ্গে জানাচ্ছি যে, কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জুলাই গণঅভ্যুত্থানের নেতা হাসনাত আব্দুল্লাহর ওপর চট্টগ্রামে সংগঠিত মব সন্ত্রাস ও হেনস্তার ঘটনা সম্পূর্ণরূপে ন্যক্কারজনক এবং গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।’

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মাজারে হামলা চালিয়ে পীর শামীম রেজা জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, যারা মব করছেন সেখান থেকে সরে আসাটাই উচিত। মব মানে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করা। মব কালচার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাধা হতে পারে।

নিহত নাঈম কিবরিয়ার বাড়ি পাবনা সদর উপজেলার চকজয়েনপুরে। বাবার নাম গোলাম কিবরিয়া। নাঈম পাবনা জেলা জজ আদালতের আইনজীবী ছিলেন।