২৪ ঘণ্টার ব্যবধানে কমলো স্বর্ণের দাম, এবার কত?

নিজস্ব প্রতিবেদক

২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে। এর আগে বৃহস্পতিবার সকালে স্বর্ণের দাম কমিয়েছিল সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য হ্রাস পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা এবং ২১ ক্যারেট ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা। এছাড়া ১৮ ক্যারেট ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।
বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, প্রকাশিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকারি নিয়ম অনুযায়ী নির্ধারিত ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। তবে অলংকারের ডিজাইন ও কারুকাজের ওপর নির্ভর করে বিক্রয়কালে নির্ধারিত মজুরি আলাদাভাবে যোগ হবে।
পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নির্ধারিত বিক্রয়মূল্য কার্যকর থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম, ভরিতে কত?