বাংলাদেশে বেসরকারি খাতে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
বাংলাদেশে বেসরকারি খাতে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান
বাংলাদেশ ও জাপানের পতাকা

আগামী পাঁচ বছরে বাংলাদেশে বেসরকারি খাতে ৬.৩৬ বিলিয়ন বা ৬৩৬ কোটি ডলার (১ ট্রিলিয়ন ইয়েন) বিনিয়োগ করবে জাপান। বৃহস্পতিবার (২২ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম নিক্কেই এশিয়া।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি চলতি মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে টোকিওতে একটি শীর্ষ বৈঠকে আমন্ত্রণ জানাবেন। বৈঠক শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে বিনিয়োগের এই উদ্যোগের কথা উল্লেখ থাকতে পারে।

প্রস্তাবিত বিনিয়োগের অর্থ গাড়ি ও অন্যান্য উৎপাদনশিল্প এবং জ্বালানি স্থাপনা নির্মাণে ব্যয় করা হতে পারে। এছাড়া বাংলাদেশে গড়ে তোলা বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করতে যাওয়া প্রতিষ্ঠানগুলোও এই উদ্যোগের আওতায় আসতে পারে। জাপানের বাণিজ্যিক প্রতিষ্ঠান সুমিতোমো কর্পোরেশনসহ কয়েকটি প্রতিষ্ঠান এই অর্থনৈতিক অঞ্চল উন্নয়নের সঙ্গে যুক্ত রয়েছে।

সূত্র: রয়টার্স

/জেএইচ/